নামাযে সিজদাহ করার সহীহ্ নিয়ম।

 আসসালামুআলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী (সাঃ) যেভাবে আমাদের নামায পড়তে বলেছেন এবং পড়েছেন আমাদের উচিৎ সেভাবেই নামায আদায় করা। 

আমাদের নবী করিম (সাঃ)  নামাযে সিজদাহ করার বিষয়ে যে একটি বিষয় সতর্ক করেছেন সে হাদিসটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে সংকলিতঃ 

আবু দাউদ ৮৪০. সাঈদ ইবনু মানসূর ...... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা সিজদা করার সময় উটের ন্যায় বসবে না এবং সিজদায় যেতে মাটিতে হাঁটু রাখার পূর্বে হাত রাখবে।

সিজদাহ করার সময় উঠের ন্যায় না বসার নসিয়ত করেছেন আমাদের নবী (সাঃ) অথচ আমাদের দেশের হানাফী মাজহাবের অধিকাংশ নামাযি উঠের ন্যায় বসেই নামায আদায় করে। আসুন আমরা এই হাদিসটি অনুস্মরন করে নামায আদায় করি।

আল্লাহ হাফেজ।



Popular posts from this blog

নামাযের নিয়ত কিভাবে করবো?

নামাযে সানা পড়ার নিয়ম।

নামাযে শাহাদাৎ আঙুল ইশারার হাদিস।