নামাযে রফয়ে ইয়াদাইন করার সহীহ্ হাদিস সমূহ।
আসসালামুআলাইকুম, প্রিয় ভাই আমরা যারা ইসলামকে আরো বেশি জানতে, আরো বেশি বুঝতে আগ্রহী তাদের জন্যই এই বার্তা। আমাদের প্রিয় নবী (সাঃ) নামাযে রফয়ে ইয়াদাইন অর্থাৎ নামাযে হাত উত্তলন। রুকুতে যাওয়া,রুকু থেকে উঠা,দ্বিতীয় রাকাত নামায শেষে উঠেও নবী (সাঃ) রফয়ে ইয়াদাইন করতেন তার স্পষ্ট হাদিস বুখারী শরীফ সহ মুসলিম শরীফ, মেসকাত শরীফে বর্নিত আছে।
সহীহ্ শুদ্ধ হাদিস থাকা সত্বেও আমাদের দেশের অনেক হানাফী মাজহাবের ভাইয়েরা এসব হাদিসকে তুচ্ছ তাচ্ছল্য করে। আল্লাহ সেসকল ভাইদের সঠিক বুঝদান করুক। আমরা যারা প্রকৃত মুসলিম আমরা অবশ্যই নবী মুহাম্মদ সাঃ এর দেখানো নিয়মেই আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবো। হাজারও মাজহাবের অশুদ্ধ মতের চেয়ে নবী করিম সাঃ এর একটি হাদিস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ন। নবী সাঃ এর সুন্নতকে বাচিয়ে রাখা আমাদের উপর ইমানী দায়িত্ব।
প্রিয় ভাইয়েরা, রফয়ে ইয়াদাইন সম্পর্কিত হাদিস সমূহ নিম্মে উল্লেখ করা হলো। অবশ্যই আপনারা হাদিস গুলো আপনাদের সংরক্ষনে রাখবেন বিদাআত করে এমন কিছু মুসলিমদের সঠিক সময় জবাব দেওয়ার জন্য।
সালেম ইবনু আব্দুল্লাহ (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (ছাঃ) যখন ছালাত আরম্ভ করতেন, তখন কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করতেন। অনুরূপ যখন রুকূ করার জন্য তাকবীর দিতেন এবং যখন রুকূ থেকে মাথা উঠাতেন তখনও দুই হাত উত্তোলন করতেন এবং ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ রাববানা ওয়া লাকাল হামদ’ বলতেন। তিনি সিজদায় এমনটি করতেন না।
ছহীহ বুখারী হা/৭৩৫, ১ম খন্ড, পৃঃ ১০২, (ইফাবা হা/৬৯৯-৭০৩, ২/১০০-১০২ পৃঃ); এছাড়া হা/৭৩৬, ৭৩৭, ৭৩৮, ৭৩৯ দ্রঃ; ছহীহ মুসলিম হা/৮৮৭, ৮৮৮, ৮৮৯, ৮৯০, ৮৯১, ১ম খন্ড, পৃঃ ১৬৮, (ইফাবা হা/৭৪৫-৭৪৯
আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে দেখেছি তিনি যখন ছালাতে দাঁড়াতেন, তখন কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করতেন। যখন তিনি রুকূর জন্য তাকবীর দিতেন তখনও এটা করতেন। রুকূ থেকে যখন মাথা উঠাতেন, তখনও দুই হাত উঠাতেন এবং ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতেন। তিনি সিজদায় এমনটি করতেন না।
ছহীহ বুখারী হা/৭৩৬।
নাফে‘ (রাঃ) বলেন, ইবনু ওমর (রাঃ) যখন ছালাত শুরু করতেন, তখন তাকবীর দিতেন এবং দুই হাত উঠাতেন। যখন রুকূ করতেন তখনও দুই হাত উঠাতেন, যখন ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতেন এবং যখন দুই রাক‘আতের পর দাঁড়াতেন, তখনও দুই হাত উত্তোলন করতেন। ইবনু ওমর (রাঃ) এই বিষয়টিকে রাসূল (ছাঃ)-এর দিকে সম্বোধন করতেন।
ছহীহ বুখারী হা/৭৩৯, ১/১০২ পৃঃ; মিশকাত হা/৭৯৪ ও ৭৯৫; বঙ্গানুবাদ মিশকাত হা/৭৩৮ ও ৭৩৯, ২য় খন্ড, পৃঃ ২৫৩।
ধন্যবাদ, পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার, বোঝার, আমল করার সুযোগ দিবেন। ধন্যবাদ
