নামাযে সূরা ফাতিহা পাঠের পর উচ্চস্বরে আমিন বলার সহীহ্ হাদিস।
আসসালামুআলাইকুম, সম্মানিত,প্রিয় ভাইয়েরা। আমাদেরর বাংলাদেশে প্রচলিত বেশির ভাগ মসজিদের উচ্চস্বরে আমিন বলা হয়না। যেখানে ইমাম নিজেই এ ব্যাপারে উদাসিন সেখানে মুসল্লিরা নিরুপায়। অথচ রাসূলুল্লাহ সাঃ থেকে উচ্চস্বরে আমিন বলার সহীহ্ হাদিস রয়েছে। মাযহাবের নাম করে আমাদের দেশে সুন্নতের নানা ভাবে খেলাফ হচ্ছে, আসুন আমরা নামায সহ অন্যন্য নিয়ম নীতির উপর সহীহ্ হাদিস এবং পবিত্র কিতাব কোরআন মাজিদকে সর্বাধিক প্রাধান্য দেই,
উচ্চস্বরে আমিন বলার যেসকল হাদিস পবিত্র হাদিস প্রন্থগুলোতে বর্নিত আছে আপনাদের মাঝে তা উপস্থাপন করলামঃ
ওয়ায়েল ইবনু হুজর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন ‘গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায য-ল্লীন’ বলতেন, তখন তিনি আমীন বলতেন। তিনি আমীনের আওয়াযটা জোরে করতেন।
আবুদাঊদ হা/৯৩২, ১/১৩৪-১৩৫ পৃঃ।
ওয়ায়েল ইবনু হুজর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন ‘গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায য-ল্লীন’ বলতেন তখন তাকে আমীন বলতে শুনেছি। তিনি আমীনের আওয়ায জোরে করতেন।
তিরমিযী হা/২৪৮, ১/৫৭-৫৮ পৃঃ
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা ‘সালাম’ ও ‘আমীন’ বলার কারণে ই-হুদীরা তোমাদের সাথে সবচেয়ে বেশী হিং-সা করে’।
আহমাদ, ইবনু মাজাহ হা/৮৫৬, সনদ ছহীহ; সিলসিলা ছহীহাহ হা/৬৯১
এছাড়াও ইবনে মাজাহ ( হাদীস - ৮৫৫ )
. بَاب الْجَهْرِ بِآمِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا قَالَ (وَلاَ الضَّالِّينَ) . قَالَ " آمِينَ " . فَسَمِعْنَاهَا .
আবদুল জাব্বার ইবনু ওয়াইল (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে সালাত পড়লাম। তিনি ওয়ালায যআলীন বলার পর আমীন বলেছেন। আমরা তা তাঁকে বলতে শুনেছি।
প্রিয় ভাইয়েরা, এতো সুস্পষ্ট হাদিস থাকার পরও কেনো আমরা গোমরাহি করছি, আমাদের এর বাইরে আর কি প্রমানের প্রয়োজন হতে পারে? আমরা কি এসব প্রমান সন্তুষ্ট না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। রসুলুল্লাহ সাঃ এর দেখানো পদ্ধতিতে ইসলামকে জানা, বুঝার, আমল করার তওফিক দান করুক।
